ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ অক্টোবর ২০২৫

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হাঁটছিলেন। ওই সময় মেট্রোরেল চলাচল করছিল। হঠাৎ ওপর থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শহিদুজ্জামান বলেন, “আমরা কাছাকাছি এলাকায় ডিউটিতে ছিলাম। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে আছেন।ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।চলমান তদন্ত শেষে কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ইবাংলা বাএ

চলাচলট্রেনবন্ধমৃত্যু