রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন যেন হয়ে উঠেছিল বগুড়ার হৃদয়ের ¯পন্দন! বৃহত্তর বগুড়া সমিতির নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক, সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আবেগ ও উৎসবমুখর হয়ে উঠেছিল বগুড়াবাসী।
প্রাণের ¯পন্দনে বগুড়ার আঞ্চলিক ভাষায় একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর গল্পে গল্পে মশগুল হয়ে উঠেছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তন। রাজধানীতে বসবাসরত বগুড়াবাসীর মিলনমেলায় ঝলমল করছিল আনন্দ, উচ্ছ¡াস আর গর্বের আলোয়।
এরপর উপস্থিত সবার মুখে একই আক্ষেপ, তা হচ্ছে বগুড়ারবাসী ১৭টি বছর উন্নয়ন বঞ্চিত বৈষম্যের শিকার হয়েছিল। যদিও উত্তরবঙ্গের প্রবেশদার বগুড়া শিল্প, সাহিত্য, সংষ্কৃতি ও কৃষিতে অন্যান্য অসাধারণ একটি জেলা।
এতকিছুর পরেও সবকিছু ছাপিয়ে গান, কবিতা, আনন্দ উৎসবে ভরে উঠেছিল অডিটরিয়াম। সে আনন্দে যুক্ত হয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, বাংলাদেশ গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক হোসেন, বিজি প্রেসের অতিরিক্ত মহাপরিচালক ও সিআইডির কর্মকর্তাসহ বিভিন্ন পেশায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ।
যেখানে আছে মাটি ও মানুষের গন্ধ, স্মৃতি আর আত্মীয়তার উষ্ণতা। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি ছিল ভালোবাসার পূণর্মিলন, বন্ধনের পুনর্জাগরণ, আর বগুড়ার প্রতি হৃদয়ের অশেষ শ্রদ্ধাঞ্জলি।
এর আগে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নবনির্বাচিত কমিটির জমজমাট সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়। দুপুরে মধ্যাণ্য ভোজের পর মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
সমিতির সভাপতি ও বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডাঃ মওদুদ আলমগীর পাবেল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান। একে একে গান গেয়ে হল মাতালেন বগুড়ার গুণী শিল্পীরা।
এদের মধ্যে প্রথমে গান পরিবেশন করেন মোঃ রাফি। তিনি বাপ্পি লাহিড়ীর সুরে দুটি গান পরিবেশন করেন। রাফি প্রথমেই গেয়ে শোনান “আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রেখো” এরপর গেয়ে শোনান “চিরদিনই আমি যে তোমার, যুগে যুগে তুমি আমারই”।
রাফির সুরেলা কন্ঠে মাতিয়ে ওঠে হল ভর্তি বগুড়ার শ্রোতারা। প্রথমে বগুড়ার নন্দন শিল্প গোষ্ঠীর পরিবেশনায় “হামরা বগড়ার ছোল পুটি মাছ মারবের যায়া মারে আনি বোল” গানের তালে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।রাফির পর বগুড়ার শিল্পী সজল চৌধুরী পরপর দুটি গান পরিবেশন করেন।
এরপর মঞ্চে আসেন দেশবরেণ্য শিল্পী: কনকচাঁপা তিনি একে একে ছয়টি গান পরিবেশন করেন। প্রথমে শুরু করেন জনপ্রিয় গান “তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা- শেষ করেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ” গানের মাধ্যমে।
এরপর একে একে মঞ্চে আসেন জনপ্রিয় শিল্পী লুইপা, ম্যাক আপেল, মেজবা বাপ্পি। এছাড়াও আরো বেশ কয়েকজন শিল্পী গান পরিবেশন করেন। সর্বশেষ রাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এর আগে বক্তব্য রাখেন বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি প্রফেসর ডাক্তার আলমগীর হোসেন পাভেল, দৈনিক করোতোয়ার স¤পাদক মোজাম্মেল হক লালু সহ নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
বৃহত্তর বগুড়া সমিতির নবনির্বাচিত কমিটির নির্বাচিত সভাপতি, প্রফেসর ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল। সাধারণ স¤পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন চৌধুরী।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, মো: মোস্তাইন বিল্লাহ, মোকাররম হোসেন, ডাক্তার মোঃ আতাউর রহমান (লিটন), ডক্টর এ কে এম আহসান হাবীব, যুগ্ম স¤পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হোসেন, শফিকুল ইসলাম শফিক. অর্থ স¤পাদক মোঃ হালিম উল হক লিটন, সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হয়েছেন মোঃ এনামুল হক, দপ্তরে মঞ্জুরুল হক, প্রচার প্রকাশনায় সালাম খোকন, যুব ও ক্রীড়া স¤পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া সাংস্কৃতিক স¤পাদক নির্বাচিত হয়েছেন আহসান হাবীব পলক, সমাজকল্যাণ স¤পাদক কামরুজ্জামান, অ্যাপায়ন কমিটিতে মোঃ আশরাফ আলী, মহিলা বিষয়ক স¤পাদক নির্বাচিত হয়েছেন বেগম ইসরাত আরা শিল্পী, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক স¤পাদক ডাক্তার মোঃ রাজীবুর রহমান রাজীব।
আন্তর্জাতিক বিষয়ক স¤পাদক শাহীন মঞ্জুর, আইন ও মানবাধিকার বিষয়ক স¤পাদক এডভোকেট মোঃ মশিউর রহমান, শিক্ষা বিষয়ক স¤পাদক ইঞ্জিনিয়ার মোঃ জয়নুল হক জেমস, তথ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন, এ জে এম নুরুজ্জামান, হাসান মাহমুদ, মোঃ মেহেদী হাসান, মোঃ মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম রতন, লুৎফুল বারী মুকুল, নুরুল আজম বাদল, নাহিদুজ্জামান ও মো: আমিরুল ইসলাম স্বপন।