গুম রোধে কঠোর আইন: সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৬ নভেম্বর ২০২৫

গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। নতুন আইনে গুমের অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

তিনি জানান, গোপন আটক কেন্দ্র বা “আয়নাঘর” নামে পরিচিত যেসব স্থাপনা অতীতে ব্যবহৃত হতো, সেগুলোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। এমন কেন্দ্র স্থাপন বা ব্যবহার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন…নবীনগরে আইন-শৃঙ্খলার পরিস্থিতি উন্নতির আশ্বস্ত করতে সাংবাদিকদের সাথে জরুরি সভা করলেন থানার ওসি শাহিনুর ইসলাম

প্রেস সেক্রেটারি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশনকে (এনএইচআরসি) গুম সম্পর্কিত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে। একই সঙ্গে গঠিত ট্রাইব্যুনালে অভিযোগ আমলে নেওয়ার পর ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগী ও সাক্ষীদের নিরাপত্তা, ক্ষতিপূরণ, আইনি সহায়তা ও পরিচয় সুরক্ষার বিষয়েও বিশেষ বিধান যোগ করা হয়েছে।শফিকুল আলম বলেন,এই আইনের মাধ্যমে দেশে আর কোনো সরকার গুমের রাজত্ব চালাতে পারবে না। মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতেই অধ্যাদেশটি পাস করা হয়েছে।

ইবাংলা বাএ

মৃত্যুদণ্ডশাস্তিসর্বোচ্চ