নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞ: শেখ হাসিনা

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ৭ নভেম্বর ২০২৫

ভারতে স্ব-নির্বাসনে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ভারতীয় জনগণের প্রতি গভীর কৃতজ্ঞ, কারণ তারা তাকে একটি “নিরাপদ আশ্রয়” দিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেছেন যে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার “উগ্রপন্থীদের পৃষ্ঠপোষকতা” করছে, যা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে বিপদের মুখে ফেলছে।হাসিনা বৃহস্পতিবার গভীর রাতে হিন্দুস্তান টাইমসকে (এইচটি) পাঠানো ই-মেইল বার্তায় বলেন,

“ইউনূসের সরকারে চরমপন্থীদের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ ও ভারতের মধ্যে মৌলিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়। আমি ভারতীয় জনগণের কাছে গভীরভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমাকে একটি নিরাপদ আশ্রয় প্রদান করেছেন।তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

ভারত সর্বদা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং থাকবে। যদি ভারত ও ড. ইউনূসের অনির্বাচিত প্রশাসনের মধ্যে কোনো বিরোধ থেকে থাকে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, — বলেন হাসিনা।

আরও পড়ুন…একই দিনে হতে হবে গণভোট আর নির্বাচন: মির্জা ফখরুল

২০২৪ সালের আগস্টে তার সরকারের পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে স্ব-নির্বাসনে আছেন। আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, ইউনূস প্রশাসনের সময় বাংলাদেশে “বিশৃঙ্খলা, সহিংসতা ও মৌলবাদ বেড়েছে এবং সংবিধান লঙ্ঘনের অজুহাতে আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যার ফলে দলটির সমর্থকরা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারছেন না।

অন্যদিকে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী নভেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বেশ কয়েকজন সিনিয়র নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা রয়েছে। প্রসিকিউশন পক্ষ ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে।

এই প্রসঙ্গে হাসিনা বলেন,এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার একমাত্র অপরাধ হলো, আমি বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের জন্য লড়েছি।”

সূত্র: Hindustan Times, AFP

ইবাংলা বাএ

কৃতজ্ঞজনগণেরপ্রতিভারতীয়