ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তফসিল ঘোষণার আগে আমরাই ধানের শীষ আনব: নাজমুল হোসেন তাপস

জ. ই বুলবুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা কাজী নাজমুল হোসেন তাপসের বক্তব্যে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন।
৭ নভেম্বর বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের মনোনয়ন পুনর্বিবেচনার জোর দাবি জানান।

সভার প্রধান অতিথি জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস বলেন, ‘আমরা ৩১ দফা নিয়ে কাজ করছি, বাংলার মাটিতে ৩১ দফার বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখনো অনেক সময় বাকি আছে, তফসিল ঘোষণার আগেই এই আসনের মনোনয়ন বদলে আমরাই মনোনয়ন আনব।

তিনি আবেগাপ্লুত কণ্ঠে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ধরে আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা কেউ পালিয়ে যাননি। আপনারা আমার ভাই, চাচা, ফুফা, ছোট ভাই কিন্তু আমি সবাইকে আমার পরিবার মনে করি। আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের ফেলে কোথাও যাচ্ছি না।

আরও পড়ুন…সরাসরি জাহাজ চলাচল শুরু পাকিস্তান-বাংলাদেশর

তিনি আরও বলেন, ‘আমি একজন এতিম, আমার বাবা নেই, আপনারাই আমার অভিভাবক। আপনারাই আমার প্রথম ভালোবাসা, আপনারাই আমার শেষ ভালোবাসা। আপনারা ধৈর্য ধরুন, কারও উসকানিতে পা দেবেন না। আমি কথা দিচ্ছি মনোনয়ন আমরাই আনব।’

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা বিএনপির সদস্য হাজী আবু ছায়েদ, উপজেলা যুবকদের আহবায়ক এমদাদুল বারী, বিএনপি নেতা হযরত আলী সহ অসংখ্য নেতাকর্মী।

সভা শেষে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আগামী রবিবার থেকে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন নেতারা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ইবাংলা বাএ

তদারকি তাপসেরনাজমুলহোসেন