কপ৩০–এ স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু অভিযোজন আজকের কেন্দ্রবিন্দু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৪ নভেম্বর ২০২৫

আজ কপ৩০–এর চতুর্থ দিনে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব যেসব খাতে—স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার ও তথ্যের নির্ভরযোগ্যতা—সেগুলোকেই সামনে রেখে পূর্ণদিবসের কর্মসূচি চলছে। মানুষের জীবন ও দৈনন্দিন বাস্তবতাকে কেন্দ্র করে অভিযোজন শক্তিশালী করার বার্তাই আজকের মূল ফোকাস।

বেলেম হেলথ অ্যাকশন প্ল্যান গৃহীত

সকালে প্লেনারি-১ (আমাজোনাস হল)-এ ব্রাজিলের নেতৃত্বে গ্রহণ করা হয় বেলেম হেলথ অ্যাকশন প্ল্যান (BHAP)। এই পরিকল্পনার লক্ষ্য—

জলবায়ু–সহনশীল স্বাস্থ্যব্যবস্থা গড়া

নজরদারি ও গবেষণা বাড়ানো

স্থানীয় সক্ষমতা উন্নয়ন

ডিজিটাল স্বাস্থ্য উদ্ভাবনকে এগিয়ে নেওয়া

UN Climate Change Executive Secretary সাইমন স্টিল এদিন বলেন—
“মানুষের দৈনন্দিন জীবনের অগ্রাধিকারের সঙ্গে জলবায়ু অ্যাকশনকে যুক্ত না করলে আমরা এই লড়াই জিততে পারব না। আর মানুষের কাছে স্বাস্থ্যের চেয়ে বড় অগ্রাধিকার খুব কমই আছে।তিনি আরও বলেন, পার্টনারশিপই হলো আমাদের এই লড়াইয়ের সবচেয়ে বড় শক্তি।

৩০০ মিলিয়ন ডলারের নতুন স্বাস্থ্য–জলবায়ু তহবিল গঠনের ঘোষণা

৩৫টির বেশি গ্লোবাল ফিলানথরপি মিলে স্বাস্থ্য ও জলবায়ুর বাস্তব সমাধানে সহায়তার জন্য ৩০০ মিলিয়ন ডলারের Climate and Health Funders Coalition ঘোষণা করেছে।

শিক্ষা খাতে জলবায়ু সচেতনতা ও অভিযোজন

UNESCO ও ব্রাজিলের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত Ministerial Roundtable on Greening Education-এ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষা ব্যবস্থার ভূমিকা তুলে ধরা হয়।
এখানে শিক্ষাক্রম, শিক্ষকতা, মূল্যায়ন—সবক্ষেত্রে ‘গ্রীন এডুকেশন’ বাস্তবায়নের সফল উদাহরণ উপস্থাপন করা হয়।

মানবাধিকার, ন্যায়বিচার ও তথ্যের সুরক্ষা

দিনব্যাপী Day of Justice, Climate and Human Rights–এ

আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতিরা

একাডেমিয়া

পরিবেশবিষয়ক সংস্থা

বিভিন্ন দেশের ম্যাজিস্ট্রেটরা

জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে আদালত ও বিচারব্যবস্থার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও তথ্যের স্বচ্ছতা ও ভুয়া তথ্য প্রতিরোধে ব্রাজিল প্রথম দেশ হিসেবে “Global Initiative for Information Integrity on Climate Change”-এর জাতীয় অধ্যায় উদ্বোধন করে।

শহর ও স্থাপত্যে জলবায়ুর প্রভাব

বিকেলে ‘Tropical Architecture: From Heritage to Action’ গোলটেবিলে ঐতিহ্যবাহী ট্রপিকাল নকশাকে আধুনিক টেকসই ভবন নির্মাণে ব্যবহারের উপায় নিয়ে আলোচনা হয়। নতুন প্রজন্মের জন্য কম কার্বনসমৃদ্ধ নগর পরিকল্পনার দিকনির্দেশনা দেওয়া হয়।

সবুজ অর্থনীতি, কার্বন অ্যাকাউন্টিং ও অ্যাকশন ফর ক্লাইমেট এমপাওয়ারমেন্ট

ISO ও GHG Protocol কার্বন অ্যাকাউন্টিং প্রক্রিয়া সমন্বয় ও মান নির্ধারণে আন্তর্জাতিক সহযোগিতার রূপরেখা তুলে ধরে।
এদিকে ACE Presidency Event-এ জলবায়ু তথ্যের সঠিকতা, যুব-অংশগ্রহণ ও সচেতন নাগরিক সমাজ গঠনের ওপর জোর দেওয়া হয়।

আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ

দিনের শেষ কর্মসূচিতে আদিবাসী প্রতিনিধিদের সঙ্গে Belem Climate Dialogue with Indigenous Peoples অনুষ্ঠিত হয়—যেখানে জলবায়ু নীতি নির্ধারণে আদিবাসী জ্ঞান, মূল্যবোধ ও ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরা হয়।

ইবাংলা বাএ

আজকেরকপ৩০কেন্দ্রবিন্দু