‎নবীনগরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-২

রুবেল ভূঁইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ মিতা আক্তার ও তার সহযোগী সহ দুইজনকে আটক করেছে।‎থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামের নেতৃত্বে রবিবার (১৬/১১)সন্ধ্যায় রতনপুর ইউনিয়নের মিতা আক্তারের বাবার বাড়ি থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন…বিশ্ব টয়লেট দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

‎মিতা উক্ত ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত মাসুদ মিয়ার স্ত্রী।নবীনগর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অস্ত্রটি অবৈধভাবে মজুত রাখছিল।‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

ইবাংলা বাএ

আটক ২পিস্তলসহবিদেশি