বিশ্ব শিশু দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর ২০২৫

বিশ্ব শিশু দিবস আজ পালিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। শিশু অধিকার সনদ – মানব ইতিহাসের সর্বাধিক অনুমোদিত বৈশ্বিক চুক্তি – স্বাক্ষরের ৩৬ বছর পরও বিশ্বের বিভিন্ন প্রান্তে শিশুদের অধিকার নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করলেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণ করা সম্ভব। তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিশুদের অধিকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি হুমকির সম্মুখীন।

দারিদ্র্য ও মানবিক জরুরি অবস্থা লাখো শিশুর শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। পাশাপাশি অনলাইন জগতে সাইবার হুমকি, প্রতারণা ও শোষণের নতুন ঝুঁকি তৈরি হয়েছে।

চাপের কারণে অনেক শিশু অল্প বয়সেই আয় উপার্জনের কাজ করছে বা পরিবারের সদস্যদের দায়িত্ব বহন করছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ, দুর্ভিক্ষ ও সহিংসতায় হাজারো শিশু মৌলিক অধিকার—বিশেষ করে জীবনের অধিকার—হারিয়েছে।

আরও পড়ুন…সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন নির্বাচন শান্তিপূর্ণ করতে: প্রধান উপদেষ্টা

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, প্রতিটি শিশুর পরিস্থিতি আলাদা হলেও অধিকার সবার জন্য সমান। জাতি, ধর্ম, লিঙ্গ বা ভৌগোলিক অবস্থান যাই হোক না কেন—প্রতিটি শিশুরই নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি, সুরক্ষা ও মর্যাদার অধিকার রয়েছে।

এই বিশ্ব শিশু দিবসে জাতিসংঘসহ বিভিন্ন সংগঠন শিশুদের কথা শোনার ও তাদের কণ্ঠস্বরকে আরও জোরালো করার আহ্বান জানিয়েছে।

বিশ্ব নেতারা বলছেন, আগামী প্রজন্মের যত্ন কেমন হবে—সেটির উপর নির্ভর করেই নির্ধারিত হবে ভবিষ্যৎ পৃথিবীর রূপরেখা। তাই “প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সমান পৃথিবী” গড়ে তুলতে বৈশ্বিক ঐক্য ও কর্মপরিকল্পনা জরুরি।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের