জাতিসংঘ জলবায়ু পরিবর্তন যোগাযোগ টিম কপ৩০–এর দশম দিনের (১৯ নভেম্বর) দৈনিক মর্নিং ব্রিফ প্রকাশ করেছে। আজকের থিম—কৃষি, খাদ্যব্যবস্থা, খাদ্য নিরাপত্তা, মৎস্য, পারিবারিক কৃষি, নারী, জেন্ডার, আফ্রো-ডিসেন্ড্যান্ট সম্প্রদায় ও ট্যুরিজম।
আজকের মূল বার্তা: জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে বিশ্ব নেতাদের সম্মিলন
আজ কপ৩০–এ বিশ্ব নেতারা খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের লক্ষ্যে একত্র হন।
ব্রিফে জানানো হয়:
জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।
নারীদের নেতৃত্ব, ভূমি পুনরুদ্ধার, বিজ্ঞাননির্ভর সমাধান এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির বিষয়টি আজকের আলোচনার কেন্দ্রে।
ব্রাজিল নারী ও কন্যাশিশুর সুরক্ষায় Climate Emergency Protocol এগিয়ে নিচ্ছে, যা জলবায়ু–সহনশীল সমাজ গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আরও পড়ুন…সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ ঘোষণা
মাটি পুনরুদ্ধারে ‘RAIZ Initiative’ উদ্বোধন:
দিনের প্রধান ঘটনাগুলোর একটি হলো RAIZ – Resilient Agriculture Investment for Net-Zero Land Degradation উদ্যোগের উদ্বোধন।
বিশ্বের ৩০% কৃষিজমি মারাত্মকভাবে অবক্ষয়গ্রস্ত—এই সংকট মোকাবিলায় কপ৩০–এর উত্তরাধিকার হিসেবে RAIZ প্রকল্প শুরু হচ্ছে।
জার্মানি ও আন্তর্জাতিক অংশীদাররা নতুন বিনিয়োগ, গবেষণা ও প্রযুক্তিগত সহায়তা ঘোষণা করেছে।
নারী নেতৃত্ব ও জেন্ডার–রেসপন্সিভ অ্যাকশন:
সকালীন সেশনে বিভিন্ন দেশের নারী নেত্রীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়। তারা দেখান কীভাবে স্থানীয় পর্যায়ে নারীরা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান তৈরি করছে।একই সঙ্গে ব্রাজিল জলবায়ু দুর্যোগে নারী ও মেয়েদের নেতৃত্ব নিশ্চিত করার জাতীয় প্রোটোকল উপস্থাপন করে।
Global Climate Action High-Level Event:
বিকেল ৩টায় শুরু হওয়া উচ্চপর্যায়ের এই অধিবেশনটি কপ৩০–এর গ্লোবাল অ্যাকশন এজেন্ডার সমাপনী অনুষ্ঠান।
এখানে নেতৃবৃন্দ ঘোষণা করেন:
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে রূপান্তরের সময় এখন
অন্তর্ভুক্তিমূলক, বিজ্ঞাননির্ভর সমাধান দ্রুতগতিতে সম্প্রসারণ করতে হবে
আন্তর্জাতিক সহযোগিতা জোরদার ও measurable progress নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেওয়া হবে
এ অধিবেশনে “global mutirão”—অর্থাৎ বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানানো হয়।
আজকের গুরুত্বপূর্ণ সময়সূচি:
৯:৩০–১২:০০ — Women: Voices that Guide the Future
নারী নেতৃত্ব ও জেন্ডার–সংবেদনশীল জলবায়ু অ্যাকশন।
১০:৩০–১২:০০ — High-Level Event: RAIZ
কৃষিজমির অবক্ষয় মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগ।
১২:৩০–২:০০ — Scaling Up Practical Solutions
কৃষিখাতে জলবায়ু অর্থায়ন ও উদ্ভাবন।
১২:৩০–১:৩০ — Integrating Women in the Fight Against the Climate Crisis
ব্রাজিলের নারী নেতৃত্ব প্রোটোকল উপস্থাপন।
৩:০০–৫:০০ — COP30 Global Climate Action High-Level Event
বিশ্বব্যাপী জলবায়ু বাস্তবায়ন ত্বরান্বিত করার আলোচনা।