৫.২ মাত্রায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২১ নভেম্বর ২০২৫

আজ (২১ নভেম্বর) সকালে বাংলাদেশে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৫.২ এবং এটি ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

ইবাংলা বাএ

ঢাকায়ভূমিকম্প