জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP30–এর সমাপনী মুহূর্ত ঘনিয়ে আসায় মিডিয়া সেন্টারের বন্ধের সময়সূচি ও অ্যাক্সেস নির্দেশিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। চূড়ান্ত গ্যাভেল পড়ে Close of Business (COB) ঘোষণা হওয়ার পর আরও দুই ঘণ্টা সেন্টার খোলা থাকবে।
COB ঘোষণা হলেই জানানো হবে নির্দিষ্ট বন্ধের সময়
চূড়ান্ত গ্যাভেল পড়লেই COB নিশ্চিত হবে।
COB নিশ্চিত হওয়ার পরে মিডিয়া কর্মীদের কাছে নির্দিষ্ট বন্ধের সময় পাঠিয়ে দেওয়া হবে।
যদি COP–এর কার্যক্রম সময়ের অতিরিক্ত চলে, তবে অ্যাক্রেডিটেশন ব্যাজ স্বয়ংক্রিয়ভাবে বাড়ানো হবে।
মিডিয়া কর্মীদের দ্রুত সেন্টার ত্যাগের পরামর্শ
কর্তৃপক্ষ জানিয়েছে, COB–এর পর যত দ্রুত সম্ভব সাংবাদিক, টিভি ও রেডিও সম্প্রচারকসহ সব মিডিয়া কর্মী ও তাদের সরঞ্জাম সেন্টার থেকে বেরিয়ে যাওয়া উচিত।
আরও পড়ুন…বড় ভূমিকম্পের ইঙ্গিত
দুই ঘণ্টা পর বন্ধ হবে বিদ্যুৎ–ইন্টারনেট
COB–এর পর ২ ঘণ্টা শেষে মিডিয়া সেন্টার আনুষ্ঠানিকভাবে খুলে ফেলার (dismantling) কাজ শুরু হবে।
তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ হবে, ইন্টারনেট বন্ধ করা হবে এবং
আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টার পর প্রেস রাইটিং এরিয়ায় কোনো সাপোর্ট পরিষেবা থাকবে না।
দুই ঘণ্টা নিরাপত্তার দায়িত্বে থাকবে UN Security
COB–এর পর প্রথম ২ ঘণ্টা এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবে জাতিসংঘ নিরাপত্তা বিভাগ (UN Security)।
এ সময় অ্যাক্রেডিটেশন ব্যাজধারীরা প্রবেশের অনুমতি পাবেন।
দুই ঘণ্টার পর আর প্রবেশের গ্যারান্টি নেই— তখন এলাকা ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে।
লকার ও কিউবিকল ব্যবহারকারীদের জন্য নির্দেশনা
যাদের লকার বা কিউবিকল রয়েছে, তারা সংশ্লিষ্ট IBC ম্যানেজারের অফিসে চাবি জমা দিতে হবে বা কাউন্টারে রাখা নির্ধারিত বাক্সে চাবি ফেলে যেতে হবে।
COP–এর পর মিডিয়া সেন্টারে প্রবেশের নিয়ম
COB–এর পর যদি কারও কোনো যন্ত্রপাতি বা সামগ্রী মিডিয়া সেন্টারে থেকে যায় এবং পরের দিন এসে তা সংগ্রহ করতে হয়—
নিবন্ধন বাধ্যতামূলক
তখন সংশ্লিষ্ট সাংবাদিক/মিডিয়া টিমকে অবশ্যই ব্রাজিলিয়ান কর্তৃপক্ষের কাছে নিবন্ধন (Registration) করতে হবে।