পরিবর্তন সম্ভব! পরিবর্তন চাই ! এই শ্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে গণসংহতি আন্দোলন এর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সদস্য নাহিদা জাহান (BSC in IT) মাথাল মার্কা নিয়ে আজ সোমবার নবীনগর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নারী প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর (রতনপুরের) গৃহবধূ। নাহিদা জাহান বিশ্বব্যাংকের আইসিটি পরামর্শদাতা হিসেবে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাংলাদেশ ইমার্জেন্সি মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্টের (EMCRP)দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ট্রেলিয়া মেলবোর্ন ইন্সটিটিউট অব টেকনোলজিতে আইটি নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি নারীদের আইটিতে পারদর্শী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি। নবীনগর যেহেতু আমার শ্বশুর বাড়ি, দল আমাকে এখানে মনোনয়ন দেয়ার চিন্তা করছে, সেই হিসাবে সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে নারী-পুরুষ সকলকে সমান অধিকার রেখে কাজ করতে চাই।