বেগম খালেদা জিয়ার সুস্থতায় ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরে ত্যাগী নেতাদের বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।২৯ নভেম্বর শনিবার বিকাল চারটায় নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফিসায়েদ আজমত উল্লাহ ( রঃ) সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নাজমুল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোঃ জসীম, সায়েদুল হক সাঈদ, সালাউদ্দিন ভূইয়া শিশির, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষকদলের সহসাধারণ সম্পাদক একেএম মামুন অর রশিদ,জেলা বিএনপির সাবেক সদস্য এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পু।সাতজন নেতা এক মঞ্চে উপস্থিত থেকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রত্যাশা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান মঞ্জু,সদস্য আবু সাঈদ, সদস্য হযরত আলী, উপদেষ্টা ফারুক মিয়া, পৌর যুবদলের আহবায়ক আলী আজ্জম, ,নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম রুবেল,পৌর কৃষকদলের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, কাউন্সিলর আবু তাহের, শফিক মোল্লা,রুবেল আকরাম, মোবারক হোসেন, শাহিন প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবীনগর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মোল্লা সহ সহস্রাধিক বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মী, সাধারণ মানুষের মিলন