জাতীয় হৃদরোগ ইনস্টিটিউিটে নতুন অগ্রযাত্রা ও সমঝোতা স্মারক

জ. ই বুলবুল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউিট ও হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার (OSEC), নবসংস্কারকৃত ৩৯ শয্যা বিশিষ্ট কার্ডিয়াক কেয়ার সেন্টার (CCU), উদ্বোধন চায়না-বাংলাদেশ যৌথ কার্ডিওভাসকুলার ক্লিনিক ও ভ্রাম্যমান ক্লিনিক্যাল ভেহিকল বা মেডিকেল যান হস্তান্তরের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানের স্মারক উন্মোচন করা হয়।

হাসপাতালেরর পরিচালক অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, চীনা দূতাবাসের মহামান্য রাষ্ট্রদূত ইয়েও ওয়েন, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহওবায়ক ডা. মো. শফিউদ্দিন, কার্ডিয়াক সোসাইটির সেক্রেটারি আ.ফ.ম. খবির উদ্দিন স্বাস্থ্য সেবার মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, ইউনান প্রদেশের ডেপুটি ডাইরেক্টর জেনারেল ফরেন এফেয়ার্স মাও জুএক্সিন, ফুয়াই ইউনান হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর মিসেস শি জিনান, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি (এ্যাডমিন) ডা. খায়ের আহমেদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন নতুন কোসেক উদ্বোধনের মাধ্যমে আশাকরা যায় হৃদরোগে আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় এ ধরনের ওয়ান স্টফ সার্ভিসেস এর মাধ্যমে হৃদরোগে আক্রান্ত রোগীদের দ্রুত সেবা দেয়ার পথ উন্মুক্ত হবে।

সিসিইউ-তে নতুন ভাবে ৩৯টি বেড সংযুক্ত করায় মাধ্যমে আরো অধিক হারে হৃদরোগীদের সুষ্টভাবে সেবা দেওয়া সম্ভব হবে। এ প্রসঙ্গে হাসপাতালের উপ- পরিচালক মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, হাসপাতালকে আধুনিক চিকিৎসা ব্যাবস্হা সহ আরো গতিশীল করে তোলতে বর্তমান পরিচালক সচেষ্ট রয়েছেন।

ইবাংলা বাএ

অগ্রযাত্রাও সমঝোতাস্মারক