ঢাকায় আসছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ৮ ডিসেম্বর ২০২৫

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের সোনালী ট্রফি ঢাকায় আসছে। তবে এই ট্রফি সফর সম্পূর্ণরূপে নির্ভর করছে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে ২০২৬ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ফিফা জানিয়েছে, ১৪ জানুয়ারি একদিনের জন্য ঢাকা সফর করবে বিশ্বকাপ ট্রফি। যদিও সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।

বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, ফিফা দর্শক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই ট্রফি সফরের পরিকল্পনা করছে। ফিফা তাদের চূড়ান্ত পরিকল্পনা শিগগিরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে উপস্থাপন করবে এবং প্রয়োজনীয় ইনপুট বিবেচনায় নেওয়া হবে।

আরও পড়ুন…বেগম খালেদা জিয়া সংগ্রাম, সাহস ও গণতন্ত্রের প্রতীক: আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া

২০২৬ বিশ্বকাপে প্রথমবার ৪৮টি দল খেলবে। যা খেলাধুলার উত্তেজনা ও দর্শক উপস্থিতি আরও বাড়াবে। বাফুফে আশা করছে, ম্যাচ সংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশকে ফিফা থেকে টিকিট বরাদ্দও বাড়ানো যেতে পারে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপের বছরেও বাংলাদেশের ফুটবল কর্মসূচি থেমে থাকবে না। জাতীয় দলের শক্তিশালী করার লক্ষ্যে অন্তত পাঁচ প্রবাসী ফুটবলারের দলে অন্তর্ভুক্তির পরিকল্পনা রয়েছে।

আলোচিত সুলিভান ব্রাদার্স এর মধ্যে অন্যতম। তবে ইংলিশ ক্লাব ফুলহ্যামের বয়সভিত্তিক দলে থাকা ফারহান আলী ওয়াহিদের বিষয়ে এখনো আশাবাদী হতে পারছেন না বাফুফে কর্তারা।

ফাহাদ করিম বলেন, সুলিভান ব্রাদার্স আছেন। তবে ফারহানের পরিবার এখনো সমর্থন দেয়নি। তাই আমরা অপেক্ষা করছি।ফুটবলপ্রেমীদের জন্য আশা যে, বিশ্বকাপ ট্রফির আগমন তাদের উত্তেজনা আরও বাড়িয়ে দেবে এবং আগামী দিনের জন্য নতুন উদ্দীপনা জোগাবে।

ইবাংলা বাএ

২০২৬আসছেট্রফিবিশ্বকাপ