জিজ্ঞাসাবাদের জন্য জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। রোববার রাতে ডিবি প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।ডিবি প্রধান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আনিস আলমগীরের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন এই সাংবাদিক। তিনি দৈনিক আজকের কাগজসহ দেশের প্রথম সারির ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন…জাতিসংঘ মহাসচিবের ফোন প্রধান উপদেষ্টাকে
সূত্র জানায়, ধানমন্ডি ২ নম্বর এলাকার একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেয়া হয়। জিমের ম্যানেজার আরেফিন জানান, আনিস আলমগীর সন্ধ্যায় জিমে আসেন এবং ব্যায়াম শেষে রাত ৮টার দিকে বের হন। সে সময় তিনি পুলিশের কাউকে দেখতে পাননি বলেও উল্লেখ করেন।