ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮/১২/২৫)দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এ ফরম সংগ্রহ করেন নবীনগর পৌরসভার সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু।
এক সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আবু সাঈদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহাবুদ্দিন, আবুল খায়ের, মফিজুর রহমান মুকুল, আবু তাহের প্রমুখ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নবীনগর উপজেলায় কাজী নাজমুল হোসেন তাপস সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত রাজনীতির মাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন।
মনোনয়ন বঞ্চিত হলেও তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা তাকে নির্বাচনী লড়াইয়ে দেখতে চান। তাদের ইচ্ছে ও আগ্রহ ও সমর্থনেই বাধ্য হয়ে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতাকর্মীরা আরও বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজী নাজমুল হোসেন তাপসকে সামনে রেখে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আরও পড়ুন…মির্জা ফখরুল মনোনয়ন পত্র নিলেন
এ বিষয়ে কাজী নজরুল হোসেন তাপস বলেন, যেহেতু মনোনয়ন্থ চূড়ান্ত নয় সেহেতু আমি এখনো আশাবাদী দল মনোনয়ন পুনর্বিবেচনা করবে। তবে এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপসের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি নেতাকর্মীদের আবেগ ও প্রত্যাশার প্রতি সম্মান রেখে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেবেন এবং সময়মতো নিজের অবস্থান স্পষ্ট করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান বলেন,আজই প্রথম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা দিন দিন বাড়ছে।উল্লেখ্য বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষনার পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনে বহুধাবিভক্ত বিএনপির অপর গ্রুপ মনোনয়নের বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল। যা ছিলো চোখে পড়ার মতো।