নবীনগরে আগুনে পুড়ে বসতঘর ছাই, নিহত ১

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আগুনে দগ্ধ হয়ে মোঃ আলমগীর (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক ২ টায় উপজেলার বিটঘর ইউনিয়নের আদর্শ গুড়িগ্রাম পূর্বপাড়ায় নিহত আলমগীরের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলমগীর গুড়িগ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

জানা যায়, আলমগীর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। রবিবার রাতে হঠাৎ করে তার বসতঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সময় আলমগীর ঘরের ভিতরে আটকা পড়েন। ঘরের লোকজনের চিৎকারে গ্রামবাসী উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন…শার্শায় নিম্নমানের সড়ক নির্মাণ নিয়ে সাংবাদিকের সঙ্গে প্রকৌশলী ছানাউল্লার বিস্ফোরক মন্তব্য

আগুন নেভানো সম্ভব হলেও ঘরের ভিতরে আটকা পড়া আলমগীরকে উদ্ধার করতে পারেননি, দগ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে কোয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

ইবাংলা বাএ

১০ দোকান পুড়ে ছাইআগুনেনবীনগরে