মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজও বৈষম্যহীন রাষ্ট্রে রূপ নিতে পারেনি— এই বাস্তবতা অস্বীকারের সুযোগ নেই। বিজয়ের পাঁচ দশক পেরিয়ে গেলেও সমাজ ও রাষ্ট্রের নানা স্তরে বৈষম্য বিদ্যমান থাকায় বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য নিয়ে নতুন করে আত্মসমালোচনার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা। রাজধানীতে এক বর্ণাঢ্য আয়োজনে গুণীজনদের মিলন মেলার মধ্যে, আয়োজিত অনুস্ঠানে সম্মাননা দেওয়া হয়েছে সাংবাদিক জ. ই বুলবুলকে।
তারা বলেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হলে বিজয় দিবস কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে। রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তব রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় বৈষম্যহীন নতুন দেশ গড়া হোক বিজয় দিবসের অঙ্গীকার’ শীর্ষক আলোচনা সভা ও ‘বিজয় দিবস সম্মাননা–২০২৫’ অনুষ্ঠানে এসব বক্তব্য উঠে আসে। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক ওবায়দুর রহমান শাহীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আরও পড়ুন…ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পলাশ, তথ্য অধিদপ্তরের অতিরিক্ত সচিব ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামুল কবির, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক ইথুন বাবু, বিসিআরসি’র পরিচালক মো. দেলোয়ার হোসেন,বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী, ইনডেক্স (আয়ুর্বেদ) চেয়ারম্যান মো. মিজানুর রহমান ফরাজি, জৈষ্ঠ সাংবাদিক ও লেখক আলহাজ্ব মোহাম্মদ জহিরুল হক (জ. ই বুলবুল) রয়েল ইকো-ল্যান্ড লিমিটেডের পরিচালক মাহবুবুর রহমান উজ্জ্বল সহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি’র সহ-সভাপতি ও জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য খালেদ এনাম মুন্না প্রমুখ। আয়োজকরা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা শুধু অতীত স্মরণ নয়; এটি রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন হওয়া উচিত।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে স্ব- স্ব পেশায় নন্দিত যারা তাদের ‘বিজয় দিবস সম্মাননা– ২০২৫’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন চিকিৎসাসেবায় বাংলাদেশ লেজার অ্যান্ড সেল সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী, ইনডেক্স (আয়ুর্বেদী) চেয়ারম্যান মিজানুর রহমান ফরাজি, সংগীতে কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, পলাশ ও ইথুন বাবু, সাংবাদিকতায় বিশিষ্ট সাংবাদিক জ. ই. বুলবুল এবং সমাজসেবায় দেলোয়ার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পী রিজিয়া পারভীন, পলাশ, মেহেরুন আশরাফ সহ জাসাস শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।