পুরোনো বছরের সব দুঃখ, হতাশা ও অস্থিরতাকে পেছনে ফেলে নতুন আশার বার্তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হলো ২০২৬ সাল। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে ইংরেজি নববর্ষ।
ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সীমিত পরিসরে আতশবাজি, আলোকসজ্জা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মানুষ স্বাগত জানায় নতুন বছরকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা, নতুন প্রতিজ্ঞা এবং আগামীর স্বপ্ন ভাগ করে নিচ্ছেন কোটি মানুষ।
আরও পড়ুন…স্বামীর কবরের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া
বিশ্ববাসী আশা করছে—২০২৬ সাল হবে শান্তি, স্থিতিশীলতা ও মানবিক অগ্রগতির বছর। অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রযুক্তিগত উন্নয়ন, জলবায়ু সংকট মোকাবিলা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের প্রত্যাশাও উঠে এসেছে নতুন বছরের শুরুতেই।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, সুস্বাস্থ্য, সফলতা ও শান্তি—এই প্রত্যাশায় ২০২৬-কে স্বাগত।