ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৈঠক তারেক রহমানের

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৬ জানুয়ারী ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) জেমিসন গ্রিয়ার।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। পরে আধাঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন…৬ দেশের সেনা গ্রিনল্যান্ডে পৌঁছেছে

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী।বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক এমিলি অ্যাশবি এবং বিএনপি যুগ্ম মহাসচিব ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য হুমায়ুন কবির।

ইবাংলা বাএ

তারেকবৈঠক