পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে গেমিং জগতে যুক্ত হলো রবি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ জানুয়ারী ২০২৬

জনপ্রিয় মোবাইল গেম PUBG Mobile আয়োজিত তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট “পাবজি মোবাইল রাইজিং স্টার”-এর অংশীদার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। দেশের গেমিং জগতের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

দেশব্যাপী অনলাইন ফরম্যাটে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী গেমারদের সঙ্গে সংযোগ স্থাপনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক রোডশোর আয়োজন করে রবি।

একাধিক বাছাই পর্ব শেষে গত ১৫ জানুয়ারি রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে। এতে দেশের সেরা ১৫টি দল চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রতিযোগিতামূলক মাল্টিপ্লেয়ার গেম যেমন পাবজি মোবাইলে নেটওয়ার্ক পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। লো পিং, কম ল্যাটেন্সি ও স্থিতিশীল নেটওয়ার্ক গেমপ্লের গতি ও সামগ্রিক অভিজ্ঞতায় সরাসরি প্রভাব ফেলে। এসব চাহিদা পূরণের লক্ষ্যে ডিজাইন করা হয়েছে রবি সুপারনেট, যা উচ্চ চাপের গেমিং সেশনেও উন্নতমানের ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করে।

আরও পড়ুন…মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ৬

পাবজি মোবাইল রাইজিং স্টার টুর্নামেন্টে অংশীদারিত্বের মাধ্যমে রবি এমন একটি ব্যবহারিক ক্ষেত্রে যুক্ত হয়েছে যেখানে ইন্টারনেটের গুণগত মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ উদ্যোগটি রবির বৃহত্তর কৌশলেরই অংশ, যার মাধ্যমে নির্দিষ্ট ব্যবহারিক ক্ষেত্রে তাদের নেটওয়ার্ক পারফরম্যান্স তুলে ধরা হচ্ছে।

এ বিষয়ে রবি আজিয়াটা পিএলসির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরী বলেন,আমরা প্রতিনিয়ত এমন ইন্টারনেট সেবা প্রদানের চেষ্টা করছি, যা ডিজিটাল জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গেমিং এমন একটি ক্ষেত্র যেখানে কম পিং, কম ল্যাটেন্সি ও নেটওয়ার্কের স্থিতিশীলতা পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলে।

তিনি আরও বলেন, রবি সুপারনেটের মাধ্যমে আমরা গেমারদের জন্য আরও মানসম্মত ও নির্ভরযোগ্য ইন্টারনেট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে তারা খেলায় নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন। একই সঙ্গে গেমিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও উন্নত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি।

রবি সুপারনেট একটি উচ্চ পারফরম্যান্সসম্পন্ন ইন্টারনেট নেটওয়ার্ক, যা লো পিং, কম ল্যাটেন্সি ও স্থিতিশীল সংযোগের মাধ্যমে উচ্চ চাহিদাসম্পন্ন ডিজিটাল ব্যবহারিক ক্ষেত্রে সহায়তা প্রদান করে।

ইবাংলা বাএ

পাবজিমোবাইলরাইজিং