মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবেবরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানদের কাছে ‘মুক্তির রাত’ ও ‘সৌভাগ্যের রাত’ হিসেবে পরিচিত।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ মহিমান্বিত রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য রহমত ও ক্ষমার দরজা খুলে দেন। শবেবরাত শব্দটি ফারসি—‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ মুক্তি ও সৌভাগ্য। আরবি ভাষায় এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’।
এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও দোয়ায় মগ্ন থাকেন। অতীতের গুনাহ মাফ ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
হাদিসে বর্ণিত আছে, মধ্য শাবানের রাতে আল্লাহ তায়ালা শিরিককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।