অংশগ্রহণমূলক নির্বাচন দাবি ১৩৫ সাংবাদিকের, স্থগিতের আহ্বান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারি ২০২৬

১৩৫ জন দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে নতুন করে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, আওয়ামী লীগসহ কয়েকটি বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া এ নির্বাচন গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং এতে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে না।

যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক তৈমুর ফারুক তুষারের সই করা বিবৃতিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না। দলটির প্রতীক ‘নৌকা’ ব্যালট পেপারে অনুপস্থিত থাকবে। এতে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক পছন্দ উপেক্ষিত হচ্ছে, যা ভবিষ্যতে রাজনৈতিক ও সামাজিক সংকট সৃষ্টি করতে পারে। সাংবাদিকরা সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচনের দায়বদ্ধতা রক্ষা করতে পারছে না। প্রশাসনিকভাবে সরকারসমর্থিত কয়েকটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের গঠন ও কর্মকাণ্ড নিয়েও গুরুতর প্রশ্ন রয়েছে বলে তারা উল্লেখ করেন।

বিবৃতিতে ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, পরবর্তী সময়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিতের প্রেক্ষাপট তুলে ধরা হয়। সাংবাদিকদের মতে, এ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করলে তা গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দেশকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। এ অবস্থায় তারা অবিলম্বে বর্তমান নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করে সব রাজনৈতিক দল ও মতের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জোর দাবি জানান।

বিবৃতিতে সই করা সাংবাদিকরা হলেন- ১) মোল্লা জালাল, ২) সৈয়দ বদরুল আহসান, ৩) ফরিদা ইয়াসমিন, ৪) মঞ্জুরুল ইসলাম, ৫) শাবান মাহমুদ, ৬) আবু জাফর সূর্য, ৭) সোহেল হায়দার চৌধুরী, ৮) মোহিদুল ইসলাম রাজু, ৯) সৈয়দ বোরহান কবীর, ১০) সাজ্জাদ হোসেন সবুজ, ১১) আশরাফ আলী, ১২) পুলক ঘটক, ১৩) আকতার হোসেন, ১৪) শরীফ শাহাব উদ্দিন, ১৫) প্রণব সরকার, ১৬) রিয়াজ হায়দার চৌধুরী, ১৭) ইবতেসাম নাসিম মৌ, ১৮) রাশেদুল ইসলাম বিপ্লব, ১৯) সাইদুজ্জামান সম্রাট, ২০) জে এম রউফ, ২১) আতাউর রহমান, ২২) ফজলুল বারী, ২৩) দস্তগীর জাহাঙ্গীর, ২৪) মাসুদা ভাট্টি, ২৫) মানিক লাল ঘোষ, ২৬) খায়রুল আলম, ২৭) তৈমুর ফারুক তুষার, ২৮. শেখ জামাল, ২৯) আমজাদ হোসেন মিন্টু, ৩০) আশেকুন্নবী চৌধুরী, ৩১) সাইফুল্লাহ মাহমুদ দুলাল, ৩২) খন্দকার ইসমাইল, ৩৩) ফাল্গুনী দত্ত, ৩৪) সানজিদ আহমেদ, ৩৫) শামীমা আক্তার, ৩৬) আপেল মাহমুদ, ৩৭) মোহাম্মদ শামীম, ৩৮) রুহুল আমিন তুহিন, ৩৯) কবি রেজাউল কারীম, ৪০) গোলাম মুজতবা ধ্রুব, ৪১) জাকির হোসেন ইমন, ৪২) এ কে এম ওবায়দুর রহমান, ৪৩) সিদ্দিকুর রহমান, ৪৪) সাজেদা পারভীন, ৪৫) তৌফিক মারুফ, ৪৬) জহিরুল হক টুকু, ৪৭) সৈয়দ আনাস পাশা, ৪৮) এস এম আবুল হোসাইন, ৪৯) মাহবুব হাসান, ৫০) সিরাজুজ্জামান, ৫১) বাণী ইয়াসমিন হাসি, ৫২) আসাদুর রহমান, ৫৩) সোহেলী চৌধুরী, ৫৪) জান্নাতুল ফেরদৌস চৌধুরী, ৫৫) সুমি খান, ৫৬) শহিদুল হক জীবন, ৫৭) শামীমা আক্তার, ৫৮) হীরা তালুকদার, ৫৯) সৈয়দ নূর-ই আলম, ৬০) সাবিরা ইসলাম, ৬১) রফিকুল ইসলাম পিন্টু, ৬২) কামরুল ইসলাম বাদল, ৬৩) হামিদ মোহাম্মদ জসিম, ৬৪) শহিদুল হাসান খোকন, ৬৫) রেজাউল করিম রেজা, ৬৬) রাজু হামিদ, ৬৭) এফ এম শাহীন, ৬৮) হালিমা আক্তার, ৬৯) ফারজানা শোভা, ৭০) হাকিকুল ইসলাম খোকন, ৭১) সাজেদা হক, ৭২) জোবায়ের চৌধুরী, ৭৩) মুহাম্মদ মামুন শেখ, ৭৪) ইমরান হাসান টুটুল, ৭৫) প্রদীপ কুমার চৌধুরী, ৭৬) শফিউল হক, ৭৭) হোসনে আরা মমতা ইসলাম, ৭৮) জুনায়েদ শাহরিয়ার, ৭৯) মাইনুল ইসলাম, ৮০) মুশফিকুর রহমান, ৮১) ড. প্রদীপ রায়, ৮২) শতদল তালুকদার, ৮৩) সুরজিত বিশ্বাস সুমন, ৮৪) ঝর্না মনি, ৮৫) নওশাদ জামিল, ৮৬) আজাহার মাহমুদ, ৮৭). শফিকুল আলম মিলন, ৮৮) শহীদ রানা, ৮৯) আনোয়ার হোসেন, ৯০) শাহীন হাসনাত, ৯১) ইস্রাফিল হাওলাদার, ৯২) শেখ কলিমউল্যাহ নয়ন, ৯৩) মাজেদুল ইসলাম পাপেল, ৯৪) কামরুল ইসলাম, ৯৫) আসাদুজ্জামান আজম, ৯৬) ওয়ারেছুন্নবী খন্দকার, ৯৭) রুবেল হাসান, ৯৮) রমজান আলী, ৯৯) রহিমা আক্তার, ১০০) এনামূল হক মনি, ১০১) নাছির উদ্দিন চৌধুরী, ১০২) মো. রিয়াজ হোসেন, ১০৩) ইমরানুল আজিম চৌধুরী, ১০৪) গাজী শাহ রিয়াজ, ১০৫) ইসরাফিল শাহীন, ১০৬) উৎপল দাস, ১০৭) আসাদুজ্জামান আসাদ, ১০৮) ওয়াহিদুর রহমান রুবেল, ১০৯) গাজী তুষার আহমেদ, ১১০) সফিউর রহমান, ১১১) হায়দার হোসেন, ১১২) এস কে রেজা পারভেজ, ১১৩) অহিদুল ইসলাম, ১১৪) নাজমুল হাসান রাজ, ১১৫) এস এম কামরুজ্জামান সাগর, ১১৬) মিজানুর রহমান অপু ১১৭) ছামির মাহমুদ, ১১৮) হামিদ মোহাম্মদ, ১১৯) মো. সাজিদুর রহমান, ১২০) জুয়েল রাজ, ১২১) অধ্যাপক অপু আলম, ১২২) দেবেশ বড়ুয়া, ১২৩) সোহেল মজুমদার শিপন, ১২৪) খালেদ গোলাম কিবরিয়া, ১২৫) কমরেড খোন্দকার, ১২৬) ছালাহ উদ্দিন, সম্পাদক, ১২৭) মতিয়ার চৌধুরী, ১২৮) সুজাত মনসুর, ১২৯) মোহাম্মদ মকিস মনসুর, ১৩০) তওহিদ ফিতরার হোসেন, ১৩১) আজিজুল আম্বিয়া, ১৩২) হাসানাত কামাল, ১৩৩) এমডি সুয়েজ মিয়া, ১৩৪) কামরুল আই রাসেল, ১৩৫) সাজু লস্কর।

ইবাংলা বাএ

আহ্বানসাংবাদিকেরস্থগিতের