ব্রাহ্মণবাড়িয়া–৫ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট এম এ আবদুল মান্নানের বিশাল জনসভা অনুষ্ঠিত

রুবেল ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া–৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত দানের শীর্ষ প্রতীকের প্রার্থী এডভোকেট এম. এ আবদুল মান্নানের এর সোমবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৯ ফেব্রুয়ারি বিকেলে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এম এ আবদুল মান্নান বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের সার্বিক উন্নয়নে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দেবেন বলে আশ্বাস দেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। জনগণের সমর্থন পেলে তিনি দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক নেতৃত্ব উপহার দেবেন।জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এডভোকেট এম এ আবদুল মান্নান একজন সৎ, যোগ্য ও ত্যাগী নেতা।

আরও পড়ুন…নির্বাচনে কোনো বিশৃঙ্খলা বরদাশত নয়: রাঙামাটিতে সেনাবাহিনীর কড়া নিরাপত্তা সমন্বয় সভা

তাঁরা আসন্ন এয়োশদ নির্বাচনে দানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই জনসভা প্রমাণ করে ব্রাহ্মণবাড়িয়া–৫ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।

জনসভা শেষে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে তাঁদের সমর্থন প্রকাশ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। ওই সময় উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবীনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং এডভোকেট এম এ মান্নানের সমর্থন অনুসারিগণ ২১টি ইউনিয়ন থেকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন ।

ইবাংলা বাএ

৫ সংসদীয়আসনেব্রাহ্মণবাড়িয়া