ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন।
আরও পড়ুন…নির্বাচনে ভোট দিলেন সারজিস আলম
কেন্দ্র পরিদর্শন শেষে সকাল ৯টা ১০ মিনিটে তিনি ভোট প্রদান করেন।ভোট প্রদান শেষে নির্বাচন কমিশনার কিছু সময় কেন্দ্র প্রাঙ্গণে অবস্থান করেন। এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন।