ভোটের দিনে দেশজুড়ে উৎসবের আমেজ, নতুন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধান উপদেষ্টার

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান–২-এর ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, আজ একটি আনন্দের দিন। সারা দেশে ঈদের মতো উৎসবের পরিবেশ বিরাজ করছে।

আরও পড়ুন…খুলনায় বিএনপি নেতার মৃত্যু

এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি তিনি সবাইকে এবারের গণভোটে অংশ নেওয়ার অনুরোধ জানান এবং দেশবাসীকে মোবারকবাদ জানান। এ সময় উপস্থিত ব্যক্তিরাও প্রধান উপদেষ্টাকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানান।

গুলশানের এই আসনটিকে ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভোট প্রদান করেন।

আমেজউৎসবেরদেশজুড়ে