কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট বাক্সে জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টার দায়ে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার তালবাড়ীয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।দণ্ডপ্রাপ্ত শাহিন মালিথা তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোবিন্দপুর গ্রামের মৃত, আব্দুল মালিথার ছেলে।
আরও পড়ুন…উৎসবের পরিবেশেই হবে এবারের নির্বাচন—ভোট দিয়ে আশাবাদ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, শাহিন ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ জমা দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে পুলিশ তাকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে এ দণ্ড দেন।মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।