ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে আসনে বিজয়ী তারেক রহমান

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা-১৭ আসনে প্রাপ্ত সর্বশেষ খবর অনুযায়ী তিনি ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন…খুলনা-৫ আসনে গোলাম পরওয়ার হেরে গেলেন

তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।অন্যদিকে, তারেক রহমানের নিজ এলাকা হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনেও প্রত্যাশিত বিজয় ছিনিয়ে এনেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিট থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়ে এই আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটযুদ্ধ শুরু হয়।

ইবাংলা বাএ

তারেকবিজয়ীরহমান