মো. সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন…খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে মনোনয়ন দিল বাংলাদেশ

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে।এরপর ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ইবাংলা বাএ

কমিশনারেরডিএমপিমো. সরওয়ার