ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির কল্যাণ কামনায় বার্ষিক ইফতার ও সভা অনুষ্ঠিত

জ. ই বুলবুল

ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক ইফতার,সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এ বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত ডিআইজি মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ কামরুজ্জামান, পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, মেজর জেনারেল সাদেকুজ্জামান, রত্নগর্ভা ফরিদা জামান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগম পপি,নবীনগর উপজেলা কল্যাণ সমিতির ও আয়োজক কমিটির আহবায়ক স্থপতি মোঃ আবদুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, বিএনপি নেতা রাজিব ভূঁইয়া, প্রফেসর ইউনুস মোল্লা, সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন, সহ সমিতির সর্বস্তরের নেতৃবৃন্দ।

এছাড়াও ঢাকায় বসবাসরত নবীনগরের বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমাজসেবী ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান নবীনগর কে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে ঢাকাস্থ নবীনগর কল্যাণ সমিতির সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন…বিন্দুমাত্র পরিবর্তন হবে না জনগণকে দেওয়া প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী

তিনি আরো বলেন, নবীনগরের উন্নয়নে দেশের বিভিন্ন স্থানে বসবাসরত নবীনগরবাসীর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে সিলেট ও চট্টগ্রামে বসবাসরত নবীনগরের মানুষদের কাছেও তিনি সহযোগিতা চেয়েছেন।

তিনি আরও বলেন, “আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি এবং নবীনগরকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলি।

এ সময় তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছেন বলেও উল্লেখ করেন।ইফতার মাহফিলে নবীনগরের সার্বিক উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রগতি দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইবাংলা বাএ

উপজেলাকল্যাণঢাকাস্থনবীনগর