শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | শেরপুর প্রতিনিধি | ১০ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) শেরপুর জেলার জামতুলি কুমরী কাটাজান দারুল উলুম হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।ইফতারের আগে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, গণতন্ত্রের অগ্রগতি, দেশের শান্তি-শৃঙ্খলা এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। এই মাসের চেতনাকে ধারণ করে সমাজে ন্যায়, ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দারুল উলুম হাফিজিয়া এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

ইবাংলা বাএ

অনুষ্ঠিতইফতারও দোয়ামাহফিল