রাজধানীর পল্লবীর এমডিসি মডেল ইনস্টিটিউটে শুক্রবার (১৩ মার্চ) পল্লবী ও রূপনগর এলাকার সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আরও পড়ুন…স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সবটুকু ব্যবহার করা হয়েছে: রেলমন্ত্রী
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়াও এ ইফতার মাহফিলে অংশ নিয়ে যুবও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। এতে রমজানের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আয়োজককে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে পল্লবী ও রূপনগর এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।