জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী দিলারা হাফিজ (৭৮) মারা গেছেন (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না-লিল্লাইহী রাজিউন)।শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুর স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার মরদেহ রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরে সোমবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন…পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া

এরপর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাকে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইবাংলা বাএ

জাতীয়সংসদেরস্পিকার