মাদারীপুর জেলার শিবচর উপজেলা ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার খাল পূনঃ খনন হলে পুরোনো ঐতিহ্য ফিরে পাবে জেলেরা, জীবিকার নতুন সম্ভাবনা সৃষ্টি হবে মাদারীপুরের শিবচরে খাল পুনঃখনন কার্যক্রম জোরদার হলে স্থানীয় জেলেদের জীবিকায় নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ভরাট হয়ে থাকা খালগুলো পুনরুদ্ধার হলে মাছের উৎপাদন বাড়বে এবং জেলেরা আবারও পুরোদমে মাছ ধরার সুযোগ পাবে।
পদ্মা আড়িয়াল খাঁ নদী ঘেড়া শিবচর উপজেলায় ময়না কাটা নদ, বিল পদ্মা সহ খাল,বীল ও বাওরে ছিলো মাছের অভয় আশ্রম, গত ১৬ বছরে শিবচরের প্রতিটি খালের উপরে ব্রীজ, কাল ভাট নির্মান হওয়ায় খালের মূখ বন্ধ হয়ে যায় পানি প্রবাহ না থাকায় খাল শুকিয়ে যায়, বিলুপ্ত হয় দেশীও প্রজাতির মাছ, এছাড়াও প্রভাব শালীরা খাল বিল দখল করে আবাসন নির্মান করার দৃশ্য চোখে পড়ে।
একসময় পদ্মা নদী থেকে মাদবরের চর হয়ে পাচ্চর,ডালি কান্দি দিয়ে ময়না কাটা নদে এসে শিবচর হয়ে বিল পদ্মা দিয়ে আড়িয়াল খাঁ প্রবেশ করতো, এটা মাদবরের চর থেকে ময়না পাটা পর্যন্ত ভূমিদস্যুতায় খাল বন্ধ হয়ে যায় এই খালে বাধ সহ ৩০ থেকে ৪০ টা ভেশাল পাতে মাছ ধরতো, বটতলা থেকে বাহাদুরপুর,শিবচর থেকে দিতীয়াখন্ড হয়ে কাদিরপুর,কতুবপুর, শিবচর থেকে চরশ্যামাইল হয়ে উতরাইল সহ প্রায় ৫৬ কিলো মিটার খাল দখল হয়ে ভরাট হবার কারনে জেলেরা বেকার জীবন কাটাচ্ছে,
এখন সামন্য কিছু নদ ও খালে বর্ষায় পানি আসলে জেলেরা তাদের ভেষাল দিয়ে মাছ শিকার করেন, আগে বছরে ৯ মাস মাছ শিকার করলেও এখন ২ মাস মাছ শিকার করতে পারেন কারন খালে নদে পানি নেই, খালের মুখ বন্ধ, এসব কারনে অনেক জেলেরা পেশা ছেড়ে চায়ের দোকান, অটোরিকশা চালক সহ নানা পেশায় ঢুকে আছে। জে কজন জেলে এই পেশায় আছেন তার অনেকে ভেষাল পাতার জায়গা সংকটে ভুগেন, ইতিমধ্যে চোখে পরছে সুকনো খালে ভেষাল টাঙ্গিয়ে জায়গা দখল করে রেখেছেন।
আরও পড়ুন…দুই সপ্তাহ ইরানের ওপর হামলা স্থগিত করলেন ট্রাম্প
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন খাল দীর্ঘদিন ধরে পলি ও ময়লা-আবর্জনায় ভরাট হয়ে পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মাছের প্রাকৃতিক আবাসস্থলও ধ্বংস হয়ে যাচ্ছে।
অবৈধ দখল দারদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে উচ্ছেদ অভিযান এবং পৌর সভা সহ সকল ময়লা নির্ধারিত স্হানে ডাম্পিং এর ব্যাবস্থা সহ খাল গুলো পুনঃ খনন করে পানি প্রবাহ করলে শিবচরে জেলেরা আবার পেশায় ফিরে আসবে, দেশিও প্রজাতির মাছের অভয় আশ্রম হবে শিবচরের খাল বিলে।
স্থানীয় জেলে দয়াল মালো বলেন, “আগে খালে সারা বছর মাছ পাওয়া যেত। এখন খাল ভরাট হয়ে যাওয়ায় মাছ নেই বললেই চলে। খাল খনন হলে আমরা আবার আগের মতো মাছ ধরে সংসার চালাতে পারবো।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইতিমধ্যেই পুরোনো খালের তালিকা চেয়ে সকল ইউনিয়ন ভূমি অসিফ কে নির্দেশনা দিয়েছেন, এবং ভরাট কৃত খালের তথ্য চেয়ে সর্ব সাধারণ জনগন কে অবহিত করেছেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, খাল খননের মাধ্যমে পানি নিষ্কাশন সহজ হবে, পরিবেশের ভারসাম্য ফিরবে এবং কৃষির পাশাপাশি মৎস্য খাতেও ইতিবাচক প্রভাব পড়বে আমাদের জেলেদের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।