বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। এ আয়োজনে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী শোভাযাত্রা ও গ্রামীণ ঐতিহ্যের সাত দিনের মেলাসহ বিভিন্ন আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।
আরও পড়ুন…বাংলা নববর্ষ ১৪৩৩ বর্ণিল আয়োজনে বরণ
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ করে সাত দিন ব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
পরে উপজেলা চত্তরে পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তৈরী অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও শিবচর পৌরসভার পৌরশাসক সাইখা সুলতানা, শিবচর থানার তদন্ত কর্মকর্তা নিয়াজ মোর্শেদ , শিবচর উপজেল ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জনস্বাস্থ্য প্রোকশলী শামীমা নাসরীন, মৎস কর্মকর্তা সত্যজীদ মজুমদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। বিকেলে দিরিয়াবন্ধা খেলার আয়োজন করা হয়।
এ আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবচরে নববর্ষ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসব মূখর, উপজেলা প্রশাসন ছাড়াও খানকান্দি সৈয়দ আশ্রাফআলী উচ্চ বিদ্যলয়ের আয়োজনে সকালে বর্ষবরণ শোভাযাত্রা, পান্তা ইলিশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেন। উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে উৎসব মূখর পরিবেশে বর্ষবরন অনুষ্ঠান আয়োজনকরেছেন।
ইবাংলা.প্রেস/ বাএ