হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা দিল ইরান

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ১৮ এপ্রিল ২০২৬

মাত্র একদিনের বিরতি শেষে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান।শনিবার(১৮ এপ্রিল) দুপুরে দেশটির প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড এক বিশেষ বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে শুক্রবার মাত্র একদিনের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটি খুলে দেওয়া হয়েছিল। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই ফের সামরিক নির্দেশে জলপথটি বন্ধ করে দেওয়া হলো।

জার্মানির সংবাদ সংস্থা ডয়চে ভেলে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় ইরান সরকার এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন…ইরান সম্পূর্ণ খুলে দিলো হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য এক অতি সংবেদনশীল এলাকা। প্রতিদিন এই পথ দিয়ে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়।

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ এই পথে যাতায়াত করে। তাই যেকোনো ধরণের নিয়ন্ত্রণ বা অবরোধ বিশ্ব অর্থনীতির ওপর সরাসরি আঘাত হানে।

ইরানি সামরিক কমান্ডের বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে তারা কোনো ঝুঁকি নিতে চায় না। আগের মতোই প্রণালির ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ পুরোপুরি সামরিক বাহিনীর তদারকিতে থাকবে। তারা আরও জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কোনো ধরণের বহিরাগত হস্তক্ষেপ তারা মেনে নেবে না।

ইবাংলা বাএ

আবারওপ্রণালিহরমুজ