জনগণের কল্যাণে ব্যবহার করা হবে পাচারের অর্থ ফেরত এনে: প্রধানমন্ত্রী

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২০ এপ্রিল ২০২৬

বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ-কোটি টাকা পাচার হয়েছে— এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান। এদিন বগুড়ার গাবতলীর বাগবাড়িতে ৯১১ জন নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন…জ্বালানি সংকটের স্থায়ী সমাধান: বাংলাদেশের জন্য বিকেন্দ্রীকৃত শক্তি বিপ্লবের সময় এখনই

নারীদের স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, মায়েরা এগিয়ে না গেলে দেশ আগাবে না। তাই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পুরুষের পাশাপাশি নারীদেরও স্বাবলম্বী হতে হবে তিনি জানান, এই মাসের মধ্যে আরও ২৩টি উপজেলায় নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী ৫ বছরে, ৪ কোটি পরিবারের মধ্যে ম্যাক্সিমাম পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

হামের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি নিয়ে তিনি বলেন, স্বৈরাচার সরকারের সময়ে বাচ্চাদের টিকা বিদেশ থেকে আনা হয়নি ৫ আগস্টের পর যে সরকার আসলো তারাও টিকা আনেনি। কিছু মানুষের গাফিলতির কারণে অনেক শিশু প্রাণ হারিয়েছে।

ইবাংলা বাএ

অর্থএনেপাচারেরফেরত