WUF13-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক| ১৭ মে ২০২৬

আজ থেকে -এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী Baku-তে শুরু হওয়া এই বৈশ্বিক সম্মেলন চলবে ১৭ থেকে ২২ মে পর্যন্ত। জাতিসংঘের মানব বসতি কর্মসূচি UN-Habitat এবং আজারবাইজান সরকার যৌথভাবে এই আয়োজন করছে।

“Housing the World: Safe and Resilient Cities and Communities” প্রতিপাদ্যে অনুষ্ঠিত WUF13-এ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নগর পরিকল্পনাবিদ, আন্তর্জাতিক সংস্থা, গবেষক ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বৈশ্বিক আবাসন সংকট, টেকসই নগরায়ণ, জলবায়ু সহনশীল শহর এবং নিরাপদ আবাসন নিয়ে আলোচনা হবে এই ফোরামে।

আরও পড়ুন…WUF13-এর আনুষ্ঠানিক উদ্বোধনী সংবাদ সম্মেলন সোমবার

ফোরামের উদ্বোধনী দিনে জাতিসংঘ ও আজারবাইজানের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পাশাপাশি New Urban Agenda বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক, নারী অ্যাসেম্বলি, যুব অ্যাসেম্বলি, ব্যবসা অ্যাসেম্বলি এবং স্থানীয় সরকার প্রতিনিধিদের বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, WUF13-এ হাজারো আন্তর্জাতিক অংশগ্রহণকারী যোগ দিয়েছেন এবং এটি নগর উন্নয়ন ও আবাসন ইস্যুতে বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

ইবাংলা বাএ

(WUF13)আনুষ্ঠানিকএর