টাইগারদের পারফরম্যান্সে ফুল মার্কস দিলেন ওয়াসিম আকরাম

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক| ২০ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে একের পর এক ইতিহাস লিখে চলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে প্রথম টেস্টেও দাপুটে জয় পেয়েছিল টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়ল বাংলাদেশ; ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো প্রতিপক্ষের কাছে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জায় ডুবল পাকিস্তান দল।

সেই সঙ্গে ঘরের মাটিতে প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা।ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সর্বকালের অন্যতম সেরা পেসার ও কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের এই হারে নিজের তীব্র হতাশা লুকাননি, তবে বিজয়ীদের প্রাপ্য সম্মান দিতে ভোলেননি।

আরও পড়ুন…সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ওয়াসিম আকরাম তার পোস্টে লিখেন, ‘বাংলাদেশের কাছে পাকিস্তানের দ্বিতীয়বার হোয়াইটওয়াশ হওয়াটা সত্যিই অত্যন্ত হতাশাজনক।

তবে বিজয়ী দল পূর্ণ প্রশংসা ও ফুল মার্কস পাওয়ার যোগ্য, কারণ তারা নিখুঁত ক্রিকেট খেলেছে।তিনি আরও যোগ করেন, ‘একসময় বাংলাদেশ মন্থর ও অতিরিক্ত স্পিন সহায়ক উইকেট বানাত, কিন্তু এখন তারা চমৎকার সব টেস্ট উইকেট তৈরি করছে।

যা তাদের দ্রুত গতিতে উঠে আসা পেসারদের দারুণ সাহায্য করছে এবং এই পেসাররাই গতিতে পাকিস্তানকে পরাস্ত করেছে। বাংলাদেশ এখন ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাটে বিশ্বের যেকোনো সেরা দলের সঙ্গে লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত।’

বিশেষ করে বাংলাদেশের তরুণ গতি তারকা নাহিদ রানার বোলিংয়ের ভূয়সী প্রশংসা করে এই ‘সুলতান অব সুইং’ বলেন, ‘নাহিদ রানা কী অসাধারণ এক প্রতিভা! ওর বোলিং দেখাটা সত্যিই চোখের শান্তি। অভিনন্দন বাংলাদেশ।

ইবাংলা বাএ