জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৬ মে ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব António Guterres। ২৯ মে দেওয়া এই বার্তায় তিনি বিশ্বজুড়ে দায়িত্ব পালনরত শান্তিরক্ষীদের সাহস, ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

মহাসচিব বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে ৫০ হাজারের বেশি জাতিসংঘ শান্তিরক্ষী বেসামরিক মানুষের জীবন রক্ষা, উত্তেজনা প্রশমিত করা, ত্রাণ কার্যক্রম তদারকি, নির্বাচন সহায়তা এবং রাজনৈতিক সমাধানের পথ তৈরিতে কাজ করছেন।

তিনি উল্লেখ করেন, নিজ দেশ থেকে বহু দূরে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক পরিবেশে দায়িত্ব পালন করছেন এসব শান্তিরক্ষী। এ সময় অতীত ও বর্তমানের সকল শান্তিরক্ষীর প্রতি সম্মান জানান তিনি।

বার্তায় ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে নিহত প্রায় ৪ হাজার ৫০০ শান্তিরক্ষীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে গত বছর নিহত হয়েছেন ৫৯ জন।

আরও পড়ুন…পবিত্র হজ আজ

António Guterres বলেন, “শান্তির জন্য কাজ করতে গিয়ে কারও মৃত্যু হওয়া উচিত নয়।” তিনি শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং সদস্য রাষ্ট্রগুলোকে জাতিসংঘ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক উত্তেজনার সময়ে স্থিতিশীলতা ও আশা ফিরিয়ে আনতে শান্তিরক্ষা একটি কার্যকর ও সাশ্রয়ী উপায়। তবে এজন্য প্রয়োজন অবিচল রাজনৈতিক সমর্থন ও নির্ভরযোগ্য আর্থিক সহায়তা।

এ বছরের প্রতিপাদ্য “শান্তিতে বিনিয়োগ” উল্লেখ করে মহাসচিব বলেন, শান্তিরক্ষীদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

বার্তার শেষাংশে তিনি বলেন, শান্তিরক্ষায় বিনিয়োগ মানেই এক নিরাপদ ভবিষ্যতে বিনিয়োগ। আসুন, আমরা সর্বদা সেইসব মানুষদের সমর্থন করি যারা শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করেন।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের