দ্রুত নগরায়ন, জলবায়ু পরিবর্তন এবং শহর ব্যবস্থাপনার ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় শহর নেতাদের জন্য নতুন একটি উচ্চশিক্ষা কর্মসূচি চালু করা হয়েছে। বিশ্ব নগর ফোরাম (World Urban Forum) উপলক্ষে Master in City Administration (MCA) নামে এই নতুন মাস্টার্স ডিগ্রির উদ্বোধন করা হয়।
জাতিসংঘের মানব বসতি কর্মসূচি UN-Habitat-এর সহায়তায় চালু হওয়া এই ডিগ্রি শহরের মেয়র ও প্রশাসকদের আধুনিক নগর ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।
বিশ্বের শহরগুলো বর্তমানে বৈশ্বিক জিডিপির প্রায় ৮০ শতাংশ উৎপাদন করে, বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর আবাসস্থল এবং মোট কার্বন নিঃসরণের ৭০ শতাংশের জন্য দায়ী। তবে অনেক শহর নেতা পর্যাপ্ত আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই জটিল রাজনৈতিক, প্রযুক্তিগত ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকেন।
আরও পড়ুন…শহরই হতে পারে জলবায়ু সমাধানের কেন্দ্র—নতুন বিশ্লেষণ আনছে ইউএন-হ্যাবিট্যাট
UN-Habitat-এর নির্বাহী পরিচালক Anacláudia Rossbach বলেন, বর্তমান সময়ের নগর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত নেতৃত্বের প্রয়োজন অত্যন্ত জরুরি। তাঁর মতে, MCA কর্মসূচি ভবিষ্যৎ নগর নেতাদের কার্যকরভাবে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা গড়ে তুলবে।এই ডিগ্রিটি ব্যবসা প্রশাসনের জনপ্রিয় MBA ডিগ্রির আদলে তৈরি করা হয়েছে। এর লক্ষ্য হলো নগর নেতৃত্বকে একটি স্বীকৃত ও পেশাদার শিক্ষাক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত করা।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বে ১০ লাখের বেশি জনসংখ্যার শহরের সংখ্যা প্রায় ৬০০, যা আগামী কয়েক দশকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ২০৫০ সালের মধ্যে বিদ্যমান ও নতুন শহর পরিচালনার জন্য প্রায় ২ লাখ ৯০ হাজার প্রশিক্ষিত প্রশাসকের প্রয়োজন হবে।
প্রথম MCA প্রোগ্রাম ২০২৬ সালের শেষের দিকে King Saud University এবং LUISS University-এ চালু হবে। পরে বিশ্বের আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।বিশেষজ্ঞদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতের শহরগুলোকে আরও দক্ষ, টেকসই ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।