ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে নতুন রূপে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘নিরাময় ফিজিওথেরাপি সেন্টার’।
রোগীদের দীর্ঘমেয়াদি শারীরিক ব্যথা উপশম, স্ট্রোকজনিত প্যারালাইসিস এবং পুনর্বাসন সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আজ ৫ই জুন শুক্রবার থেকে এর যাত্রা শুরু করে।
শিবপুর মাঠের পূর্ব পাশে অবস্থিত ‘হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল’ এর দ্বিতীয় তলায় সম্পূর্ণ আধুনিক সুযোগ-সুবিধা ও মনোরম পরিবেশে এই ফিজিওথেরাপি সেন্টারটি চালু করা হয়েছে।
হাসপাতালের সামগ্রিক সেবা ও নতুন এই সংযোজন সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আরএমও (আবাসিক চিকিৎসা কর্মকর্তা) এবং এই হাসপাতালের সাথে শুরু থেকে সংশ্লিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ সোহেল রানা জানান, ২০২২ সালের ৭ই জানুয়ারি থেকে হেলথ ভিউ হাসপাতালটি সুনামের সাথে অত্র এলাকার মানুষের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
রোগীদের সার্বিক সুবিধার জন্য হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক এক্স-রে রুম, উন্নত ল্যাবরেটরি, আধুনিক আল্ট্রাসনোগ্রাফি সুবিধা, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক মানসম্মত ওয়ার্ড এবং নিজস্ব উন্নত লিফট ব্যবস্থা। এছাড়া রয়েছে জীবনরক্ষাকারী ঔষধের সুসজ্জিত ও ২৪ ঘণ্টা খোলা ফার্মেসি।
ডা. সোহেল রানা আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা অনুভব করছিলেন যে এলাকার বহু মানুষ স্ট্রোকজনিত প্যারালাইসিস, হাত-পা অবশ হয়ে যাওয়া, এবং বিভিন্ন দীর্ঘমেয়াদি জয়েন্টের ব্যথায় ভুগছেন এবং সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণ করছেন।
আরও পড়ুন…তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর
রোগীদের এই কষ্ট লাঘব করতে এবং উন্নত পুনর্বাসন সেবা প্রদানের লক্ষ্যেই তারা এই ‘নিরাময় ফিজিওথেরাপি সেন্টার’ চালুর সিদ্ধান্ত নিয়েছেন।সেন্টারটিতে যে সকল রোগের বিশেষ চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন সেবা পাওয়া যাবে:ঘাড়, কাঁধ, কোমর এবং হাঁটুর যেকোনো ক্রনিক বা দীর্ঘমেয়াদি জয়েন্টে ব্যথা।
জয়েন্টে হাড় ক্ষয়জনিত সমস্যা এবং মাংসপেশী শক্ত বা দুর্বল হয়ে যাওয়া।স্ট্রোক বা অন্যান্য কারণজনিত প্যারালাইসিস এবং মেরুদণ্ডের সমস্যায় হাত-পা অবশ বা শিনশিন করা।
যেকোনো বড় আঘাত, স্পোর্টস ইনজুরি বা হাড় ভাঙা পরবর্তী চমৎকার রিহ্যাবিলিটেশন।শিশুদের স্নায়ুরোগ জনিত প্যারালাইসিস, সেরিব্রাল পলসি, অটিজম ও জন্মগত প্রতিবন্ধীতা রিহ্যাবিলিটেশন।
এই সেন্টারে রোগীদের জন্য নিয়মিত কনসালটেশন ও থেরাপিউটিক সেবা প্রদান করবেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অভিজ্ঞ কনসালট্যান্ট ও ফিজিওথেরাপিস্ট জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব। তাঁর সুনিপুণ তত্ত্বাবধানে এবং একদল দক্ষ ও প্রশিক্ষিত সহকারীর সহযোগিতায় রোগীরা এখানে আন্তর্জাতিক মানের থেরাপি সেবা পাবেন।
অত্র এলাকার সর্বসাধারণকে দীর্ঘমেয়াদি ব্যথার কষ্ট সয়ে অবহেলা না করে দ্রুত এই ফিজিওথেরাপি সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। যোগাযোগের জন্য হটলাইন নম্বর: ০১৬৮৮-৪৩৩৬৭৩ নম্বর রেখেছেন।
আধুনিক প্রযুক্তি, দক্ষ লিফট ও ল্যাব সুবিধা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত ‘হেলথ ভিউ হাসপাতাল’ ও ‘নিরাময় ফিজিওথেরাপি সেন্টার’ এখন নবীনগরবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী মূল্যে বিশ্বস্ত ও মানসম্মত স্বাস্থ্যসেবার এক অনন্য আশ্রয়স্থল হয়ে উঠবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।
উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীন সরকার,শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী মুছা মিয়া, কবির হোসেন আহাম্মদ, সৈয়দ আহাম্মদ, জিয়াউর রহমান মাষ্টার, আবু সিদ্দিক মাষ্টার, প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মোখলেছুর রহমানসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।উল্লেখ্য,গত এপ্রিল মাস থেকে হাসপাতালটি স্থানান্তরিত হয়ে এখানে মনোরম পরিবেশে এলাকায় চিকিৎসা সেবা দিয়ে আসছে।