সরকারি শূণ্য পদে নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূণ্য পদে নিয়োগ সংক্রান্ত এক সস্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য জানান।
তিনি বলেন, এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে যেগুলো আরো গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই বিষয়টি পর্যালোচনা করছে।
আরও পড়ুন…ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক
যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূণ্যপদ) নিয়োগ প্রক্রিয়া শুরু করবো ইনশাল্লাহ।পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব।
এই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ৫ লক্ষ সরকারি কর্মচারি নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করেছে। তারমধ্যে শুধুমাত্র জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূণ্য পদের বিপরীতে ২ হাজার ৮শ ৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার ( ১০ জুন) বেলা তিনটায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট হচ্ছে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব।
প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো তারকা চিহ্নিত ৫টি প্রশ্ন। এরমধ্যে ত্রিশ মিনিটে প্রধানমন্ত্রী তারকা চিহ্নিত তিনটি প্রশ্ন এবং বিভিন্ন সংসদ সদস্য এসংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী।