বিএনপি সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা, বৈজ্ঞানিক মনন ও উদ্যোক্তা দক্ষতা বিকাশের লক্ষ্যে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটের অডিটরিয়মে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর আওতাভুক্ত “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)” এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি উপস্থিত থেকে এ প্রোগ্রাম উদ্ধোধন করেন।
এছাড়াও বিশেষ অতিথি: প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী, পরিচালক (অর্থ ও ক্রয়) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, জিনাত ফারহানা প্রধান শিক্ষক, মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনিস্টিটিউট। এ প্রোগ্রামে সভাপতিত্ব করেন আব্দুল কাদের ফকির, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, মিরপুর, ঢাকা।
আরও পড়ুন…৫-জি পৌঁছে দিতে চায় সরকার দেশের ৯০ শতাংশ মানুষের কাছে
শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশ এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়, মডেল একাডেমী, শেরে বাংলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গ্রীনভিউ হাই স্কুল, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, হাক্কানী মিশন স্কুল, বাইতুল মোশাররফ সিনিয়র মাদ্রাসা, নাজনীন স্কুল, আগারগাঁও তালতলা কলোনী স্কুল, গণভবন সরকারি স্কুল, মাদ্রাসা-ই-বাইতুল মামুর আলী, মুহাম্মদাবাদ মাদ্রাসা, মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট, নিউ মডেল উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মীরপুর ইংলিশ ভার্সন স্কুল এবং হালিম ফাউন্ডেশন স্কুল।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বর্তমান সরকারের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তার বিকাশে গুরুত্বারোপের অংশ হিসেবে “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” এবং “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে উপজেলা, থানা ও জেলা পর্যায়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক নির্বাচন করা হবে। পরবর্তীতে নির্বাচিত দলসমূহকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে, যেখানে বিজয়ীদের পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের উদ্ভাবনী, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ ঘটানো প্রয়োজন। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন ধারণা উপস্থাপন, সমস্যা সমাধান এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রকল্পসমূহ মূল্যায়নের মাধ্যমে প্রথম স্থান হিসেবে বিজয়ী ঘোষণা করা হয় মাদ্রাসা ই বাইতুল মামুর আলী,
দ্বিতীয় স্থানে বিজয়ী প্রতিষ্ঠান মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউট
এবং তৃতীয় স্থান অর্জন করে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়। ৩টি স্কুলকেউ বিজয়ী ঘোষণা করে উদ্যোগকারিদের পুরস্কৃত করা হয়। বিজয়ী স্কুলও শিক্ষার্থী যথাক্রম এবং পরবর্তী ধাপের জন্য যোগ্য দল ও অংশগ্রহণকারীদের নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।