ফাইনালের টিকিটের লড়াইয়ে বিরতিতে গোলশূন্য আর্জেন্টিনা-ইংল্যান্ড

ইবাংলা,প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ১৬ জুলাই ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য (০-০) সমতায়।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই রক্ষণভাগকে প্রাধান্য দিয়ে খেলায় মনোযোগ দেয়, ফলে প্রথম ৪৫ মিনিটে কোনো দলই জালের দেখা পায়নি।

আরও পড়ুন…ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন সমাপ্ত

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে লিওনেল মেসিদের একাধিক প্রচেষ্টা সফল হতে দেয়নি ইংল্যান্ডের সংগঠিত রক্ষণভাগ। অন্যদিকে হ্যারি কেন ও জুড বেলিংহামদের নেতৃত্বে ইংল্যান্ডও পাল্টা আক্রমণ গড়ে তুললেও তা গোলে রূপ নিতে পারেনি।

ম্যাচজুড়ে ছিল তীব্র লড়াই, ফাউল এবং কয়েকটি হলুদ কার্ডের ঘটনা, যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্যে দ্বিতীয়ার্ধে দুই দলই আরও আক্রমণাত্মক ফুটবল খেলবে বলে ধারণা করা হচ্ছে। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

ইবাংলা বাএ

আর্জেন্টিনাইংল্যান্ডগোলশূন‍্য