বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ আগস্ট ২০২৬

সন্ত্রাসবাদের শিকার ও বেঁচে ফেরা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সাহসিকতা, মর্যাদা ও অধিকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এ বছর দিবসটির প্রতিপাদ্য “স্মৃতির মাধ্যমে নিরাময়” (Healing through Memory)। এই প্রতিপাদ্য স্মরণকে পুনরুদ্ধার ও নতুন করে এগিয়ে যাওয়ার একটি পথ হিসেবে তুলে ধরে।

আরও পড়ুন…আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

গুতেরেস বলেন, সন্ত্রাসবাদের ভুক্তভোগী ও বেঁচে ফেরা মানুষদের সাহসকে সম্মান জানানো এবং তাদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা জরুরি। একই সঙ্গে তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় বিশ্বকে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ভুক্তভোগীদের গল্প কখনোই অপব্যবহার করা বা আরও ঘৃণা ছড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার করা উচিত নয়—ডিজিটাল প্ল্যাটফর্মেও নয়।

দায়িত্বশীলভাবে স্মরণ করার মাধ্যমে ভুক্তভোগীদের আরও মানসিক আঘাত থেকে রক্ষা করা যায় এবং সন্ত্রাসবাদ যে ক্ষতিকর আখ্যান ছড়িয়ে দিতে চায়, তা মোকাবিলা করা সম্ভব।

জাতিসংঘ মহাসচিব বলেন, সন্ত্রাসকে বিশ্বকে বিভক্ত করতে দেওয়া যাবে না। বরং ঐক্যবদ্ধভাবে ভুক্তভোগী ও বেঁচে ফেরা মানুষদের পাশে দাঁড়াতে হবে।তিনি বলেন, “আজ এবং প্রতিদিন, আসুন আমরা ভুক্তভোগী ও বেঁচে ফেরা মানুষদের পাশে দাঁড়াই এবং সহিংসতা ও ভয়মুক্ত একটি ভবিষ্যৎ গড়ে তুলি।

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৭ সালে ২১ আগস্টকে সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৮ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে।

ইবাংলা বাএ

জাতিসংঘমহাসচিবের