রাজধানীর কাফরুলে পোশাক কারখানায় আগুন

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর কাফরুল থানাধীন পশ্চিম বাইশটেকিতে মোল্লা গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে কারখানার ভেতরে থাকা কাপড় ও অন্যান্য দাহ্য সামগ্রীতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

আরও পড়ুন…আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিকে

তবে কারখানাটির অবকাঠামোগত ত্রুটি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে স্থানীয়রা জানান।কারখানার প্রবেশপথ ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষকেও ঘটনাস্থলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি নির্গমন সুবিধা থাকলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও সহজ হতো। অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি তবে, কারখানা কর্তৃপক্ষ বলছেন, বৈদ্যতিক শর্টশার্কিটের ত্রুটির কারণে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়েছে কি না এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে তথ্যও এখনো নিশ্চিত নয়।

ফায়ার সার্ভিসের মিরপুর ১০ নাম্বার থেকে সিনিয়র সেস্টশন অফিসার  শফিকুর রহমানের নেতৃত্বে ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইবাংলা বাএ

আগুনকাপড়েরকারখানায়