ভাড়া বাসা থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ সেপ্টেম্বর ২০২৬

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর ৪র্থতলা ভাড়া বাসার ২য় তলায় এ ঘটনা ঘটে।নিহত অজ্ঞাত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

আরও পড়ুন…ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার ঘোষণা

শনিবার (৫ সেপ্টেম্বর) ‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকতে দেখা যেত। স্বামী স্ত্রী নতুন ভাড়া নিয়ে থাকতেন ঐ কক্ষে। ওই কক্ষটি থেকে পচা দুর্গন্ধ আসায় প্রতিবেশীরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।‎এদিকে সি আই ডির ফরেনসিক টিম এসে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ, আশুলিয়া থানা পুলিশ উপস্থিত ছিল।

ইবাংলা বাএ

উদ্ধারজনেরমরদেহ