ব্যালন ডি’অর ২০২৬: বর্ষসেরা মনোনয়ন পেল যে পাঁচ ক্লাব

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৮ সেপ্টেম্বর ২০২৬

আগামী ২৬ অক্টোবর এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফিটি তুলে দেওয়া হবে বছরের সেরা ফুটবলারের হাতে। এই আগে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগীদের মনোনয়ন ঘোষণা করেছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।

ইতোমধ্যে বর্ষসেরা পুরুষ ও নারী বিভাগের পাঁচটি করে ক্লাবের নাম ঘোষণা করা হয়েছে।মনোনয়ন প্রাপ্ত ৫টি পুরুষের ক্লাবের মধ্যে রয়েছে চ্যাম্পিয়ন লিগের দুই ফাইনালিস্ট আর্সেনাল ও পিএসজি। এ ছাড়াও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ও নরওয়ের বোডো/গ্লিমট।

অন্যদিকে মনোনয়ন প্রাপ্ত ৫টি নারী ক্লাবের মধ্যে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ, ইংলিশ ক্লাব ম্যানসিটি, ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ ও ক্লাব আমেরিকা।

আরও পড়ুন…ব্যালন ডি’অর ২০২৬: বর্ষসেরা তরুণ খেলোয়াড় মনোনয়ন পেলেন যারা

দুই বিভাগের কোথাও জায়গা পায়নি ফুটবল ইতিহাসের সবচেয়ে দাবি ক্লাব রিয়াল মাদ্রিদ। এ ছাড়া নাম আসেনি লিভারপুল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইডের মতো জনপ্রিয় ক্লাবের।

উল্লেখ্য, সাধারণত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান আয়োজিত হলেও এবার ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।ফুটবল ইতিহাসের সর্বপ্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান জানাতে এবারের অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে।

ইবাংলা বাএ

ক্লাবপাঁচপেলমনোনয়নযে